বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
শনিবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না

শনিবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না

https://newsmirror24.news/
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
আগামী শনিবার ( ৪ জানুয়ারি ) সিলেটের বেশ কয়েকটি এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য মহানগরীর ৪৭টি এলাকায় বিদ্যুৎহীন থাকবে বলে বৃহস্পতিবার ( ২ জানুয়ারি ) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামস-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, বিশ্বরোড, যতরপুর, কুমারপাড়া, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, রায়নগর, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

এছাড়া ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের আওতধানী মিতালিটিলা, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo