বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা গ্রেফতার

সিলেটে মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমা গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেট মহানগরীর ৭ নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার নাজু ওরফে নাজমা খান আরজু (৪৫)কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯। সোমবার (১৪ এপ্রিল) রাতে নগরীর বালুচর এলাকার ভাড়াটে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দায়েরকৃত একাধিক হত্যা ও নাশকতা মামলার আসামি নাজমা।

গ্রেফতার নাজমার বাড়ি সিলেটের জালালাবদ থানাধীন জাহাঙ্গীরনগর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মহানগরের বিভিন্ন থানায় দায়ের করা ৩টি মামলার এজাহারভুক্ত আসামি নাজমা। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গ্রেফতার নাজমাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo