শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেটে অভ্যন্তরীণ কোন্দলে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী তুষার খুন

সিলেটে অভ্যন্তরীণ কোন্দলে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী তুষার খুন

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠের পিছনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে তুষার আহমদ চৌধুরী নামক এক কর্মী খুন হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তুষার আহমদ চৌধুরী (১৯) মহানগরের রায়নগর দর্জিবন্ধ এলাকার বাসিন্দা এড. সাজেদ আহমদ চৌধুরীর ছেলে। সে সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা’র অনুসারী।

এ ঘটনায় আহমেদ জাবেদ নামক আরেক ছাত্রলীগ কর্মীকে আম্বরখানার বড়বাজারের একটি বাসার খাটের নীচ থেকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

এ ঘটনায় আটক আহমেদ জাবেদ

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগে সংঘাত : ছুরিকাঘাতে নিহত ১, আটক ১

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo