বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগে সংঘাত : ছুরিকাঘাতে নিহত ১, আটক ১

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগে সংঘাত : ছুরিকাঘাতে নিহত ১, আটক ১

নিজস্ব প্রতিবেদক
সিলেটে নগরীর শাহী ঈদগাহস্থ দলদলি চা বাগান এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘাত ও উত্তেজনার জেরে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। নিহত যুবকের নাম তুষার আহমেদ চৌধুরী (২০)। তিনি নগরীর রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার এডভোকেট সাজেদ আহমেদ চৌধুরীর ছেলে। সে সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা’র অনুসারী।

মঙ্গলবার( ১৫ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে এঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকান্ডের সাথে জড়িত জাবেদ আহমদ নামে এক তরুণকে রাত ১২ টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় আটক আহমেদ জাবেদ

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একজন কর্মকর্তা জানান, রাত সাড়ে আটটার দিকে সিলেট নগরীর দলদলি চা বাগানের ভ্যালিসিটি উত্তর পশ্চিম দেয়াল সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে তুষার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যান। রাত সোয়া ১০টায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি লাশের ময়নাতদন্তসহ আনুষাঙ্গিক বিষয় দেখভাল করছেন বলে জানান।

ছুরিকাঘাতে তুষারের খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার এডিসি সাইফুল ইসলাম জানান, দুই পক্ষের সংঘাতের জেরে ছুরিকাঘাতে তুষার নামে একজন নিহত হয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo