বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানোয় সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা

সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানোয় সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা

নিউজ মিরর ডেস্ক
সিলেট জেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য ফটো সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন ক্লাব নেতৃবৃন্দ।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ক্লাব কার্যালয়ে এক জরুরী সভায় গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে মহানগরীর মাছিমপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় সিলেটের বাইরে অবস্থান করার পরও ফটো সাংবাদিক রেজা রুবেলকে মামলায় জড়ানোর বিষয়টি অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

মামলায় রেজা রুবেল’র বিরুদ্ধে ককটেল ছুড়ার অভিযোগ আনা হয়। অথচ ঘটনার আগে থেকেই তিনি বন্ধুদের সাথে কক্সবাজারে অবস্থান করছিলেন। বিষয়টি কেবল উদ্বেগেরই নয়, বরং মামলার মূলউদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে রেজা রুবেলকে মামলা থেকে অব্যহতির দাবি জানানো হয়।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo