বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সিলেটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিউজ মিরর ডেস্ক
সিলেটে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ইউনিয়নের লুসাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. মুজিবুর রহমান (৫৩) ঐ গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

জানা গেছে, মুজিবুর রহমানের সাথে তার আপন ছোট ভাই মুহিবুর রহমানসহ আত্মীয়-স্বজনদের ভূমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরমেধ্য বুধবার দুপুরে মুজিবুর ও মুহিবুর রহমানের কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে মুহিবুর মজিবুরকে আঘাত করলে মুজিবুর মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎতরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম বলেন, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিলো। আজ কোন এক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। এতে এক ভাইয়ের হাতে অপর ভাই মারা গেছেন বলে জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

এ ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ঘটনার মূলহোতা মুহিবুরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo