শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে জিডিএফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

সিলেট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে জিডিএফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর নেতৃবৃন্দ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সরকারি জায়গা দখলের হুমকির ঘটনার বিষয়ে অবগত করার লক্ষ্যে সাক্ষাৎ করেছেন। এসময় বিভাগীয় কমিশনারের হাতে জিডিএফ নেতৃবৃন্দ একটি প্রতিবাদলিপি প্রদান করেন।

গতকাল দুপুরে জিডিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়জিদ খান এর নেতৃত্বে পৃথক পৃথকভাবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎকালে প্রতিবন্ধী বিদ্যালয়ের জায়গা দখলের বিষয়টি অবগত করেন।

এসময় সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক, জিডিএফ কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের নিরাপত্তা প্রদান, সীমানা প্রাচীর তৈরি করে দেওয়া এবং জায়গা দখলের হুমকিদাতা ব্যক্তিদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ ব্যাপারে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। -বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo