সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল

বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল

সিলেটের বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ১৮ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা গোয়াবাড়ী মসজিদ থেকে বের হয়ে পাঠানটুলা পয়েন্টে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গোয়াবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ হানিফুজ্জামান’র সভাপতিত্বে ও  জাহাঙ্গীরনগর বায়তুল হাতেম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনাইদ আহমদ মিরপুরী’র পরিচালনায় বক্তব্য রাখেন করেরপাড়া আবু বকর রাঃ মসজিদর ইমাম ও খতিব মাওলানা সাঈদ আহমদ, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু, হাওলাদারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জয়নাল আবেদীন, নবাবী পাঠানটুলা মসজিদের ইমাম ও খতিব বদরুল ইসলাম, আলী বাহার বাগান মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সাইমুদ্দিন, গোয়াবাড়ি রাগিব রাবেয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ওলিউল্লাহ আল মাহমুদী, করেরপাড়া ইসলামাদ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ছাদিকুর রাহমান, দোসকি ও বড়গুল শাহ ওয়ালিউল্লাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা রইছ উদ্দিন।

এসময় উক্ত বিক্ষোভ মিছিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্র ও হাজারো তৌহিদীর জনতা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তরা, গাজা ও রাফায় ইসরাইলীদের নৃশংস গণহত্যা বিশ্বের কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণের শামিল। ইসরাইল একটি অভিশপ্ত জাতি, সন্ত্রাসী গোষ্ঠী। বিশ্ব মোড়লদের প্রত্যক্ষ মদদে তারা ফিলিস্তিনে জবর দখলের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। কিন্তু বিশ্ব মুসলিমের নিরবতার কারণে ইসরাইল দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে। বোমার আঘাতে মানুষের লাশের বিভিন্ন অংঙ্গ প্রতঙ্গ তুলার মতো আকাশে উড়ছে, এই দৃশ্য সহ্য করার মতো নয়। তাই এই হত্যাকান্ড বন্ধ করার আহবান জানান। এ জন্য তারা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরব লীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুততার সাথে জরুরী ব্যবস্থা নেওয়ার জোর দাবীও করেন এবং ইসরাইলী পণ্য বর্জনের আহ্বান জানান। এসময় ফিলিস্তিনের গাজায় নিহতদের মাগফেরাত কামনা ও দেশ এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন গোয়াবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ হানিফুজ্জামান। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo