সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের মানববন্ধন

গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের মানববন্ধন

ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলী দখলদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট ফিটনেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বাদ আছর নগরীর কোর্ট পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট ফিটনেস ক্লাবের সভাপতি মো. আজাদ উদ্দিন। সভাপতির বক্তব্যে মো. আজাদ উদ্দিন বলেন, আমেরিকা ও পশ্চিমাদের মদদে ক্ষুদ্র ইসরায়েল দানবে পরিণত হয়ে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে। তাদের বর্বরোচিত হামলায় প্রাণ হারাচ্ছেন নারী, শিশুসহ হাজার হাজার নিরপরাধ মানুষ। ইসরাইলের এই মানবতাবিরোধী কর্মকান্ড থামাতে মুসলিম বিশ্বকে নিরবতা ভেঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হলে ইসরায়েলকে তার প্রভুরাও বাঁচাতে পারবে না। তিনি অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। পাশাপাশি ইসরায়েলের পণ্য বয়কটেরও আহ্বান জানান তিনি।
 
সিলেট ফিটনেস ক্লাবের সেক্রেটারি সিরাজুল ইসলাম এবং তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ বিলাল উদ্দিনের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা সিরাজ বকস্,  উপদেষ্টা জুবায়ের আহমদ জাবের, উপদেষ্টা আশরাফুল হুদা, উপদেষ্টা শামীম আহমদ, উপদেষ্টা জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নজমুল হোসেন, সদস্য জাকির হোসেন, খাদিজাতুল কুবরা।
উপস্থিত ছিলেন ওদুদ চৌধুরী, মক্তার হোসেন, ইকবাল বকুল, প্রবাসী হাবিব আহমদ, শিবুল আহমদ, সত্যজিৎ দাদা, শশাঙ্ক পাল, তাজ উদ্দিন, প্রবাসী বুরহান উদ্দিন, নুর আলম, সুজন আহমদ, শাকিল আহমদ, আশরাফুল ইসলাম, কাওছার আহমদ, ওমর ফারুক, আব্দুল খালেক প্রমুখ। মানববন্ধনে ফিলিস্তিনিবাসীদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সাবেক উপদেষ্টা মাওলানা শিব্বির আহমদ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo