বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
জগন্নাথপুর উপজেলা আ.লীগ নেতা জুয়েল গ্রেফতার

জগন্নাথপুর উপজেলা আ.লীগ নেতা জুয়েল গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ জুয়েল (৫৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিলেট।

গ্রেফতারকৃত সৈয়দ জুয়েল মিয়া উপজেলার সৈয়দপুর ইশানকোনা গ্রামের মৃত সৈয়দ খলা মিয়ার ছেলে এবং সৈয়দপুর শাহাপাড়া ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল ১৭ এপ্রিল রাতে জগন্নাথপুর উপজেলার ইশানকোন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সৈয়দ জুয়েল মিয়া কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে এসএমপি, সিলেট এর কোতয়ালী মডেল থানার এফআইআর নং—১৫/৪৯৬, তারিখ— ০৭ নভেম্বর ২০২৪ খ্রিঃ, ধারা— ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে নাশকতা ও সহিংসতা মামলা রয়েছে।

শুক্রবার বিকালে সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি, সিলেট এর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo