সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শহীদ গাজী নগরীর অসমাপ্ত ঘরের কাজ সমাপ্তির ঘোষণা

শহীদ গাজী নগরীর অসমাপ্ত ঘরের কাজ সমাপ্তির ঘোষণা

নিউজ মিরর ডেস্ক
নির্মমভাবে শহীদ হওয়া শান্তিগঞ্জের জনপ্রিয় মুখ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহ-সভাপতি শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজী নগরীর অসমাপ্ত ঘরের কাজ সমাপ্তির ঘোষণা দিলেন ‘জগন্নাথপুর-শান্তিগঞ্জের আগামী দিনের কান্ডারী, পরিচ্ছন্ন রাজনীতির অহংকার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে মাওলানা মুশতাক গাজীনগরী রাহ.-এর ঘরের নির্মাণ কাজ বন্ধ ছিল, আর্থিক অবস্থা সহায়ক না থাকায় কাজের অগ্রগতি হয়নি। ঘরের কাজ অসম্পন্ন থাকাবস্থায় তিনি নির্মমভাবে শহীদ হন।

বর্তমানে তাঁর পরিবার জীর্নশীর্ণ একটি ঘরে খুব কষ্টের সাথে জীবনযাপিত করছেন। পরিবারের একমাত্র কর্তা না থাকায় এই ঘরে বসবাস করা আরো কঠিন হয়ে পড়ছে। তাই অতিদ্রুত ঘরের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।

হৃদয়ের গভীর থেকে দুআ ও ভালোবাসা ইউকে জমিয়ত নেতা হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদের প্রতি। আল্লাহ তায়ালা যেন আপনাকে উত্তম বদলা দান করেন। মাওলানা মুশতাক গাজীনগরী রাহ. এর প্রতি সৈয়দ তামিম আহমেদ’র এ আন্তরিকতা ও ভালোবাসা যেন আল্লাহ তায়ালা কবুল করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo