বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
ছাতকে সিএনজি অটোরিকশা চুর চক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ৫

ছাতকে সিএনজি অটোরিকশা চুর চক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ৫

ছাতক প্রতিনিধি
ছাতকে পুলিশের সাড়াশি অভিযানে ১টি চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার ও চুর চক্রের ৩সদস্যসহ ৫জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার ও চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রাহিম, এএসআই ত্বোহা, এএসআই শওকতের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের তাহের আলীর পুত্র সিএনজি চালক আক্তার হোসেন (৩৫), একই গ্রামের জমশেদ আলীর পুত্র রাসেল (৪০) ও এসএমপির এয়ারপোর্ট থানার লাক্কারতুড়া গ্রামের কয়েস মিয়ার পুত্র আবু বক্কর সিদ্দিক (৩২)কে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হইতে একটি চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশা রেজি: বিহীন যাহার ইঞ্জিন নম্বর: AZZWGJ93271, চেসিস নম্বর: MD2A27AZOGWJ77637, উদ্ধার করা হয়। বাদীর অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

পৃথক অভিযানে এএসআই তোহার নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে উপজেলার সেওতরপাড়া গ্রামের তাহির আলীর পুত্র সাজা প্রাপ্ত আাসামী তেরাব আলী (৩৪)কে গ্রেফতার করেন। এএসআই তোলা মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য পৌর এলাকার মন্ডলীভোগ গ্রামে অভিযান চালিয়ে প্রমোদ রঞ্জন সরকার পুত্র সাজা প্রাপ্ত আসামী পংকু রঞ্জন সরকারকে গ্রেফতার করেন।
আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ, আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo