সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জাতীয় কবিতা পরিষদ সিলেটে’র বৈশাখী কবিতা ও ঈদ পুর্ণমিলনী সম্পন্ন

জাতীয় কবিতা পরিষদ সিলেটে’র বৈশাখী কবিতা ও ঈদ পুর্ণমিলনী সম্পন্ন

জাতীয় কবিতা পরিষদ সিলেট শাখার উদ্যোগে বৈশাখী কবিতা পাঠের আসর ও ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন  হয়েছে। গতকাল রবিবার (২০ এপ্রিল ) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর মির্জাজাঙ্গাল রাজবাড়ীর  মোহন এডুকেশনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিপু মল্লিক।

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এস এম শহিদুল ইসলাম লিটন  এর পরিচালনায় অনুষ্ঠানে কবিতা ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিহির মোহন, সহ-সভাপতি ধ্রব গৌতম, সহ সভাপতি অমিতা বর্দ্ধন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহী, সহ সাধারণ সম্পাদক মো.ফারুক হাসান সুজন, সহ অর্থ সম্পাদক সাংবাদিক শরিফ গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এমরান ফয়ছল, পাঠকক্ষ সম্পাদক রোকসানা বেগম,সহ প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, তথ্য ও গ্রন্থনা সম্পাদক সুমাইয়া আফরিন,কবি, অনামিকা দাস,সদস্য ফুয়াদ বিন রশিদ  প্রমুখ।

সভাপতি নিপু মল্লিক বলেন,পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে এক নতুন সূর্যের আলোয় স্নান করে আসে। এই দিনটি বাংলা বছরের প্রথম দিন। গ্রাম বাংলার মাঠঘাট থেকে শুরু করে নগরের কংক্রিট-ঘেরা বুকে এই দিনটিই যেন সবচেয়ে প্রাণবন্ত, সবচেয়ে রঙিন। এই পহেলা বৈশাখ কি শুধুই উৎসব? না, এটি আমাদের পরিচয়ের, আত্মমর্যাদার একটি বলিষ্ঠ ভাষ্য। যেটি একসময় ছিল হিসাব-নিকাশের দিন, সেটি আজ পরিণত হয়েছে জাতীয় উৎসবে। এ রূপান্তর খুবই তাৎপর্যপূর্ণ। কারণ উৎসবের রূপান্তর মানেই এক জনগোষ্ঠীর মানসিক রূপান্তর। মেলা, বৈশাখী গান, আলপনা, মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ— সব মিলিয়ে একটি সাংস্কৃতিক অভ্যুত্থান। তিনি আরও বলেন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বছরে দুটি ঈদ। তার মধ্যে একটি ঈদ আসে প্রতি বছর রমজান মাসের শেষে, ঈদুল ফিতর। মহা-উৎসবে আনন্দের সঙ্গে মুসলমানরা উদযাপন করেন এই দিনটি। ঈদ মানে খুশি বা আনন্দ। কেউ কেউ মনে করেন বর্তমান দিনের ঈদ উৎসবে অনেক পরিবর্তন এসেছে। কেউ বলেন, ঈদ আনন্দে এসেছে নতুনত্ব। আবার কেউ বলেন, ঈদে আগের আনন্দটা এখন আর পুরোপুরি পাওয়া যায় না।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo