মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ছাত্র আন্দোলনে হামলা : জিন্দাবাজার থেকে ডেভিল রাহুল গ্রেফতার

সিলেটে ছাত্র আন্দোলনে হামলা : জিন্দাবাজার থেকে ডেভিল রাহুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
দেশের আইনশুস্খলা পরিস্থিতিরর উন্নয়নে চলমান অপারেশন ডেভিল হান্ট এখনও অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট নগরীর জিন্দাবাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক ডেভিলকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রাহুল দেবনাথ (৩৫)। বৃহস্পতিবার ভোরে নগরীর জিন্দাবাজারের গোবিন্দ জিউর আখড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে জিতেন চন্দ্রনাথের ছেলে ও সিলেট জেলা ছাত্রলীগের নেতা।

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সে প্রকাশ্যে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজারে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি করে। আন্দোলন চলাকালে তার পড়নে হলুদ রংয়ের টি-শার্ট ছিলো। গত ১৫ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ছাত্রদের বিরুদ্ধে পিস্তল, শর্টগান, কাটারাইফেল থেকে শুরু করে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা ভয়ংকর স্নাইপার রাইফেলও ব্যবহার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক। তিনি বলেন, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় পলাতক ছিলেন রাহুল দেবনাথ।

জানা যায়, কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক আইনে দায়ের করা (মামলায় নং-২০,তারিখ: ১২/০২/২০২৫ ইং) পলাতক ছিলেন রাহুল দেবনাথ। এছাড়াও গোয়াইনঘাট থানায় হত্যা মামলা (নং-২২, তারিখ: ২৯/০৮/২০২৪ ইং) রয়েছে রাহুল দেবনাথের বিরুদ্ধে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo