সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে স্বর্ণের দোকানে ২৫০ ভরি স্বর্ণ চুরি, ‘রহস্যজনক’ বলছে পুলিশ

সিলেটে স্বর্ণের দোকানে ২৫০ ভরি স্বর্ণ চুরি, ‘রহস্যজনক’ বলছে পুলিশ

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর সুরক্ষিত অভিজাত শপিং সিটি আল হামরার চতুর্থ তলায় ‘নুরানি জুয়েলার্স’ নামক দোকানের তালা ভেঙে ২৫০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যার বাজারমূল্য সাড়ে ৩ কোটি টাকা হবে দাবি করেছেন জুয়েলারি দোকানের মালিক দেওয়ান মো.জাবেদ চৌধুরী। তবে পুলিশ বলছে চুরির এই ঘটনাকে রহস্যজনক। বৃহস্পতিবার ভোরে অথবা সকালে কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে।

চুরির পর চোরচক্র দোকানের ভেতরে থাকা ডিসি ক্যামেরা ও ডিভিআর খুলে নেয় এবং সার্টারে নতুন তালা ঝুলিয়ে চলে যায়। সকাল ১১টার দিকে দোকানের মালিক-কর্মচারীরা নতুন তালা ভেঙে ঢুকে চুরির ঘটনাটি দেখতে পান।

খবর পেয়ে এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো.জাবেদ চৌধুরী বলেন, দোকানে প্রায় ২৫০ ভরি স্বর্ণ ছিল।

চোরেরা সব লুট করে দিয়ে সার্টারে ভাঙা তালা সরিয়ে নতুন তালা ঝুলিয়ে দেয়। দোকানের ভেতরে ডিভিআরসহ সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে চোরের দল। সুরক্ষিত এই মার্কেটে এটাই প্রথম কোনো দুঃসাহসিক চুরির ঘটনা। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোর শনাক্তের চেষ্টা করছে।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও আল হামরা শপিং সিটির দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, মার্কেটে ২২ জন সিকিউরিটি ২ শিফটে কাজ করেন। রাতে প্রতিটি তলায় ২ জন করে সিকিউরিটি দায়িত্বে থাকেন। চুরি হওয়া দোকানটি শপিং সিটির ৪র্থ তলায়। ওই তলায় ২টি ক্যামেরা নষ্ট পাওয়া গেছে। এছাড়া বাকি ক্যামেরাগুলো সচল ছিল। এ বিষয়ে রাত আজ ৮টায় জরুরি ডাকা হয়েছে। সব সিসি ক্যামেরাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় মার্কেটের কেউ জড়িত আছে কিনা, সেটাও মাথায় রেখে আমরা পদক্ষেপে যাচ্ছি।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক বলেন, স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ যাবত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে কারো মুভমেন্ট পাইনি। নিরাপত্তা প্রহরীরাও বলছেন, সার্টার খুলে বেরিয়ে গেলেও শব্দ মিলতো, তাও শুনতে পাননি তারা। যে কারণে চুরির এই ঘটনাটি রহস্যজনক মনে করছেন তিনি। এই ঘটনায় (রাত ৯টা পর্যন্ত) কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অবশ্য দোকান মালিকের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। দোকানের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও মোবাইলের কল লিস্ট ধরে কাজ করা হচ্ছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo