মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জৈন্তা সীমান্তে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

জৈন্তা সীমান্তে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিউজ মিরর ডেস্ক
সিলেট সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। বৃহস্পতিবার দুপুরে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী শ্রীপুর ৪নং বাংলাবাজার বালুঘাট এলাকা থেকে ওই বারকি নৌকার পাথর শ্রমিককে ধরে নিয়ে যায় বিএসএফ। শুক্রবার বিষয়টি জানাজানি হয়। তার নাম এখলাস উদ্দিন (২৭)। সে উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাত্তি গ্রামের বিলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১টায় সীমান্তের শ্রীপুর ১২৮০ নং মেইন পিলারের ১নং সাব পিলারের ভারতের অভ্যন্তরে প্রবেশ করে কয়েকজন শ্রমিক পাথর উত্তোলন করতে গেলে টহলরত বিএসএফ ধাওয়া করে। এসময় সকল পাথর শ্রমিকরা নৌকা নিয়ে পালিয়ে আসলেও এখলাস উদ্দিনকে ধরে নিয়ে যায় বিএসএফ।

এর সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হক বলেন, ঘটনাটি বৃহস্পতিবার ঘটলেও কেউ জানায়নি। শুক্রবার ঘটনাটি জানার পর আনুষ্ঠানিকভাবে বিএসএফর সাথে যোগাযোগ করা হয়।

বিএসএফ জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে স্থানীয় ডাউকি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সে ডাউকি পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, অনেক অনুরোধ জানানোর পরও কতিপয় শ্রমিক অবৈধভাবে পাথর উত্তোলন করে যাচ্ছে। এমনকি তারা ভারতের অভ্যন্তরে ঢুকে পাথর উত্তোলন করছে। যার কারণে এই ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। এ বিষয়ে সীমান্ত এলাকার সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo