মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বালু খেকোদের কবল থেকে রাতারগুল রক্ষায় মানববন্ধন

বালু খেকোদের কবল থেকে রাতারগুল রক্ষায় মানববন্ধন

নিউজ মিরর ডেস্ক
বালু খেকোদের কবল থেকে বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলার বন বিশেষ জীববৈচিত্র সংরক্ষণ এলাকা সোয়াম ফরেস্ট রাতারগুল রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে গোয়াইনঘাট উপজেলার সোয়াম ফরেস্ট রাতারগুল নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাতারগুল সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভাপতি মাহবুব আলম,সহ-সভাপতি এডভোকেট শাহাজান সিদ্দিকী, সদস্য সচিব ও রেঞ্জ কর্মকর্তা, (সারী রেঞ্জ) মো বিপ্লব হোসেন, রাতারগুল বিট কর্মকর্তা অনুকর চাকমাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশের একমাত্র জলার বন সোয়াম ফরেস্ট রাতারগুল নদী থেকে ডেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। যে বা যারা রাতের আধারে এই অবৈধ কাজ করছেন তাদেরকে আইনের আওতায় আনতে তারা প্রশাসনের শরণাপন্ন হবেন। সব ব্যবস্থাপনা কার্যকরী কমিটির সাধারণ সভায় তাদের নাম তালিকা করা হয়েছে। সেই তালিকা সরকারের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হবে। তখন অপরাধীরা আর লুকিয়ে থাকতে পারবেনা, আইনের আওতায় আসতে হবে। শত শত মানুষের কর্মসংস্থানের জায়গা, যা থেকে বছরে সরকারের কোষাগারে বড় অংকের একটি রাজস্ব জমা হয়। সেই জায়গায় রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার আহ্বান জানান বক্তারা এবং প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাতারগুল সহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo