শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
মইন উদ্দিন আদর্শ কলেজ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার মুক্তাদির, বিদ্যোৎসাহী সদস্য কয়েস লোদী

মইন উদ্দিন আদর্শ কলেজ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার মুক্তাদির, বিদ্যোৎসাহী সদস্য কয়েস লোদী

সিলেটের ঐতিহ্যবাহী মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ মনোনীত সভাপতি হিসেবে খন্দকার আব্দুল মুক্তাদির ও বিদ্যোৎসাহী সদস্য রেজাউল হাসান কয়েস লোদীর নাম উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালযের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

ঘোষিত এডহক কমিটিতে সভাপতি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রীধারী খন্দকার আবুল মুক্তাদির ও বিদ্যোৎসাহী সদস্য সিলেট সিটি কর্পোরেশের সাবেক প্যানেল মেয়র (১ম), মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রীধারী রেজাউল হাসান কয়েস লোদীকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির ও বিদ্যোৎসাহী সদস্য রেজাউল হাসান কয়েস লোদী তাদের দায়িত্ব পালনে ও কলেজের শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।-বিজ্ঞপ্তি

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo