মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
কারাগারে একাধিক মামলার আসামি শুটার হান্নান

কারাগারে একাধিক মামলার আসামি শুটার হান্নান

নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শুটার আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে শাহপরান থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) বিকেলের দিকে নগরীর টিলাগড় এলাকা থেকে হান্নানকে গ্রেফতার করা হয়। রোববার (২৭ এপ্রিল) আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এম এ হান্নান শহরতলীর মেজরটিলা দক্ষিণ ইসলামপুরের ফাল্গুনী আবাসিক এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, হান্নানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় শাহপরাণ (রহ.) দুটি মামলা রয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আরো দুটি মামলা রয়েছে। রোববার তাকে আদলতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, যুবলীগ নেতা এমএ হান্নান সিলেটে অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। এমসি কলেজে ছাত্রলীগের হামলার সময় অস্ত্রহাতে তার ছবি ভাইরাল হয়েছিল।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo