শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সাংবাদিক বুলবুলকে বাংলা প্রেসক্লাব অব মিশিগানের সংবর্ধনা

সাংবাদিক বুলবুলকে বাংলা প্রেসক্লাব অব মিশিগানের সংবর্ধনা

মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলা প্রেসক্লাব অব মিশিগান কর্তৃক এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক, দৈনিক আমার সংবাদ ও দি ডেইলি পোস্ট এর সিলেট ব্যুরো প্রধান এবং এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।
শনিবার (২৬ এপ্রিল) সকালে সংশ্লিষ্ট রাজ্যের ওয়ারেন সিটির ঐতিহ্যবাহী বাঙালি রেস্টুরেন্ট বিসমিল্লাহ ক্যাফে অ্যান্ড কারিতে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা সভায় শাহজাহান সেলিম বুলবুলকে এমন সম্মান প্রদর্শন করা হয়।
জমকালো ওই পর্বের শুরুতেই শাহজাহান সেলিম বুলবুলকে ফুল দিয়ে সম্মান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ক্লাব সভাপতি শামীম আহছান। সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক, সহ-সভাপতি সেলিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহ-সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ, কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদ এবং সিলেট থেকে প্রকাশিত দৈনিক শুভ প্রতিদিন-এর প্রতিনিধি ও পত্রিকাটির আমেরিকা সংস্করণের দায়িত্বপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব ফয়সল আহমদ মুন্না প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব শাহজাহান বুলবুল তার আমেরিকা আগমন উপলক্ষে এই সম্মানে ভূষিত করায় বাংলা প্রেসক্লাব মিশিগানকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের সার্বিক নীতিগত কল্যাণে সাংবাদিকদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে সকলেই আনন্দঘন পরিবেশে ভোজন পর্বে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo