শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
রাগীব আলীকে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

রাগীব আলীকে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মধুবন সুপার মার্কেটর সত্ত্বাধিকারী দানবীর ড. রাগীব আলী বলেছেন, দেশের অর্থনীতির প্রাণশক্তি হলো ব্যবসা বাণিজ্য। তাই সুষ্ঠু ও সুন্দর ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মধুবন সুপার মার্কেট একটি ঐতিহ্যবাহী মার্কেট। মধুবন মার্কেটের ব্যবসায়ীরা অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নবগঠিত মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে সোমবার (২৮ এপ্রিল) দুপুরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ দানবীর ড. রাগীব আলীকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সভাপতি মোঃ আলী আকিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনজুর আহমেদ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সিইও বনমালী ভৌমিক, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফুর রহমান, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সহ সভাপতি কফিল আহমেদ, সহ সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, কোষাধক্ষ রিয়াদ রহমান, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, দফতর সম্পাদক চিরঞ্জিত পাল, সাংস্কৃতিক সম্পাদক জিল্লুর আহমেদ, প্রচার সম্পাদক সানি আহমেদ, সদস্য শেখ জুনেদ আহমেদ, তাজুল ইসলাম, আজাদ আহমেদ, কাজী দিলাল, ছালিক আহমেদ, নজরুল ইসলাম, সুমন সরকার, লিটন আহমেদ, আহমদ সাব্বির, ফয়সাল আহমেদ, সাদেক আহমেদ, জাকির আহমেদ, খালেদ আহমেদ প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo