বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
ছাতকে চিনিসহ এক চোরাকারবারি গ্রেফতার

ছাতকে চিনিসহ এক চোরাকারবারি গ্রেফতার

ছাতক সংবাদদাতা
ছাতক থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে সরকারি কর ও শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা ২শ কেজি ভারতীয় চিনিসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে।

ছাতক থানার এসআই মোঃ রেজাউল করিম, এএসআই মোঃ তোহা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রোববার রাতে চোরাকারবারি আহমদ হাসান (২৫) কে গ্রেফতার ও ৪ বস্তায় থাকা ২০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। ধৃত আহমদ হাসান গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের পীরপুর-মল্লিকপুর গ্রামের আমিনুর রহমান তালুকদারের ছেলে। এ ঘটনায় ছাতক থানার এস আই মোঃ রেজাউল করিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ছাতক থানার ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo