শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
সিলেটের দুই কিশোরীকে দিয়ে কক্সবাজারে অনৈতিক কাজ, স্বামী-স্ত্রী আটক

সিলেটের দুই কিশোরীকে দিয়ে কক্সবাজারে অনৈতিক কাজ, স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
সিলেটের দুই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজার নিয়ে আবাসিক হোটেলে আটকে অনৈতিক কাজ করানোর মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) ভোররাতে শহরতলীর পীরেরবাজার এলাকার টিকেরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শাহনাজ বেগম ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু। তারা টিকেরপাড়ার বাসিন্দা।

সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটকের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে ৮ এপ্রিল শাহপরান মাজার গেট থেকে দুই কিশোরীকে (১৬ বছর) তাদের প্রতিবেশী শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু কক্সবাজারে নিয়ে যায়। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ঐ ২ কিশোরীকে কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটক রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে। একপর্যায়ে দুই কিশোরী সিলেটে পালিয়ে আসে। পরে তাদের অসুস্থ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তিভোগী এক কিশোরীর মা বাদী হয়ে রোববার রাতে শাহপরান থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের একদিনের মাথায় শীর্ষ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo