বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
শনিবার দেশে আসছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা শাহ কামাল

শনিবার দেশে আসছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা শাহ কামাল

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলার উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির আহবায়ক সদস্য ও সিলেট মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ কামাল আহমদ আগামী শনিবার (১১ জানুয়ারি) স্বদেশ প্রত্যাবর্তন করবেন।

বিএনপির এই ত্যাগী নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ওইদিন দুপুর ১টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে তাকে বিশাল সংবর্ধনা প্রদান করা হবে।

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা শাহ কামাল আহমদের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সিলেটের জাতীয়তাবাদী অঙ্গণে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। তাকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

সিলেট মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন এই ছাত্রনেতা ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত হন। তিনি বিগত স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে কারবরণ ও নির্যাতিত নেতাকর্মীদের সবসময় খোঁজ খবর রাখার পাশাপাশি তাদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে এসেছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo