মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট জেলা যুবদল নেতা আবুল কাশেম আটক

সিলেট জেলা যুবদল নেতা আবুল কাশেম আটক

নিউজ মিরর ডেস্ক
সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে আটক করেছে সেনাবাহিনীর একটি অভিযানিক দল। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার শুক্রবারি বাজার থেকে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকে হুমকির অভিযোগে তাকে আটক করে সেনাবাহিনী।

হরিপুরের সেনাবাহিনীর ক্যাম্পের একটি সূত্র আবুল কাশেমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম গত ৫ আগস্টের পর থেকে দলীয় প্রভাব খাটিয়ে জাফলং এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন। অবৈধ বালু-পাথর উত্তোলন ও ভারতীয় চোরাচালান নিয়ন্ত্রণ এবং সংখ্যালোগু পরিবারের জমি দখলসহ একাধিক হামলার ঘটনায় আলোচিত তিনি। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ অবৈধ বালু-পাথর উত্তোলনের ঘটনায় পরিবেশ অধিদপ্তর বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর আবুল কাশেম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকে হুমকি দেয়। আবুল কাশেমকে জেলা বিএনপি নেতা ও যুবদল নেতারা শেল্টার দিয়ে আসছেন। ফলে তার বিরুদ্ধে স্থানীয় থানা পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo