শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
ইজতেমার মাঠের খুনীদের ফাঁসির দাবিতে উত্তাল সিলেট

ইজতেমার মাঠের খুনীদের ফাঁসির দাবিতে উত্তাল সিলেট

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
বিগত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে ইজতেমা মাঠে পেন্ডাল নির্মানে কর্মরত ঘুমন্ত নিরীহ তাবলীগ সাথীদের উপর হামলা-তিনজন মুসল্লী হত্যায় জড়িত খুনিদের গ্রেফতার ও ফাসির দাবীতে দেশব্যাপী বিক্ষোভ দিবসের অংশ হিসেবে আজ সিলেটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের ডাকে বাদ জুম্মা কোর্টপয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন-ইজতেমা মাঠের হত্যাকাণ্ড জড়িত খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে।সিলেট থেকেও অনেক সাদপন্থীরা খুন ও হামলায় অংশ নিয়েছে। অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে-প্রতি মসজিদে খুনিদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

পরিষদের সমন্বয়ক মাওলানা সৈয়দ শামীম আহমদের সভাপতিত্বে ও সমন্বয়ক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী ও মুফতী রশিদ আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন-বর্ষীয়ান আলেম মাওলানা মুশতাক আহমদ খান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, আইনজীবী মুহাম্মদ আলী, সমন্বয়ক মাওলানা শাহ মমশাদ আহমদ, সমন্বয়ক মাওলানা ক্বারী রফিকুল ইসলাম মুশতাক, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদুল হাসান, শাহ আবুতুরাব মসজিদের ইমাম, সুবাহানীঘাট জামেয়া মাহমুদিয়ার মুহাদ্দিস মাওলানা বেলাল আহমদ, সিলেট সিটি কর্পোরেশন মসজিদের ইমাম মুফতী জসিম উদ্দিন, কাজির বাজার জামেয়ার আল-হাবীব ছাত্র সংসদের জি এস আখতার আহমদ, ছাত্রনেতা মুকাব্বির হুসেইন প্রমুখ।

সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল আম্বখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-মাওলানা শাহ মমশাদ আহমদ। মুনাজাত পরিচালনা করেন-হাফেজ মাওলানা শামীম আহমদ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo