মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শাহজালাল (রহ.) মাজারে অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবি

শাহজালাল (রহ.) মাজারে অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবি

নিউজ মিরর ডেস্ক
হযরত শাহজালাল (রহ.) তাওহীদি কাফেলার নেতৃবৃন্দ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের জেলা প্রশাসক শের মুহাম্মদ মাহবুব মুরাদের সাথে মতবিনিময় করেছেন।

আজ বুধবার সকাল ১০ টায় মতবিনিময় শেষে মাজার প্রাঙ্গণে সাজদা, অশ্লীলতা ও গানবাজনা বন্ধ, মদগাজার আসর বন্ধ এবং ধর্মপ্রাণ মানুষ যাতে নির্বিঘ্নে যিয়ারত ও ইবাদাত করতে পারে, এমন পরিবেশ নিশ্চিত করা- এই তিন দফা দাবি জানিয়ে স্বারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ।

কাফেলার নেতৃবৃন্দ বলেন, হযরত শাহজালাল (রহ.) সিলেট এসেছিলেন তাওহিদেও দাওয়াত নিয়ে শিরিক ও অশ্লীলতা নির্মূলের জন্য। অথচ তাঁর মাজার প্রাঙ্গণে শিরিক, বেদাত, অসামাজিক কার্যকলাপ, নাচগান ও মদগাজার আসর বসে, তা কোন মুসলমান মেনে নিতে পারেনা।

নেতৃবৃন্দ শাহজালাল (রহ.) মাজাওে যিয়ারত ও ইবাদাত বন্দেগীর পরিবেশ নিশ্চিত এবং মাজারে অনৈসলামিক কার্যকলাপ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহবান জানান।

জেলা প্রশাসক মাজারের পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

এসময় শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব নুমানী চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ, শামীমাবাদ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, যুগ্ম সদস্য সচিব দারুস সালাম মাদরাসার উস্তাদ মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি, দারুল ফালাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ শিব্বির আহমদ, মুফতি মুহি উদ্দিন, মাওলানা মনসুর আহমদ প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo