বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সাবেক প্রধান বিচারপতির বিচার দাবিতে সিলেটে বিক্ষোভ

সাবেক প্রধান বিচারপতির বিচার দাবিতে সিলেটে বিক্ষোভ

সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হককে গ্রেফতার ও বিচারে সোপর্দকরণ এবং ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও আইনজীবী সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ২টায় বিক্ষোভ মিছিল শেষে জেলা ও দায়রা জজ আদালতের সামনে আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন,‌ ‘বিচারপতি খায়রুল হক বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন হত্যার অন্যতম কুশীলব। বিগত ফ্যাসিস্ট সরকারের সকল অপকর্মকে বৈধতা দিতে অনুগত এক জারিকারকের ভূমিকা পালন করে গেছেন তিনি।’

‘বিচারপতি খায়রুল হক এবং উচ্চ ও নিম্ন আদালতে বহাল তবিয়তে থাকা ফ্যাসিজমের দোসরদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে, নতুবা আইনজীবী সমাজ দাবি আদায় না হওয়া অবধি আন্দোলন অব্যাহত রাখবে’-বলে উল্লেখ করেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক।

সিলেটের জিপি অ্যাডভোকেট শামীম আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে ও মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় এসময় আরও আইনজীবীদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- এখলাছুর রহমান, হাবিবুর রহমান হাবীব, শাহ আশরাফুল ইসলাম আশরাফ, আনোয়ার হোসেন, আখতার বকস জাহাঙ্গীর, মুহিবুর রহমান, মোহাম্মদ আনছারুজ্জামান, কামাল হোসেন, হাসান পাটওয়ারী রিপন, হাদিয়া চৌধুরী মুন্নী, আবু তাহের, সাঈদ আহমদ, মোহাম্মদ এজাজ উদ্দিন, জাফর ইকবাল তারেক, আল আসলাম মুমিন, মোস্তাক আহমদ, আহমদ ওবায়দুর রহমান ফাহমি, তানভীর আখতার খান, আব্দুল মুকিত অপি, মো.লিয়াকত আলী, তাজরীহান জামান, শাহজাহান সিদ্দিকী, নজরুল ইসলাম, আব্দুল মুকিত, সাজেদুল ইসলাম সজীব, মিজানুর রহমান মিজান,রব নেওয়াজ রানা, শাহরিয়ার উজ্জামান পলাশ, শামীম আহমদ, মন্জুর ইলাহি সামী, বদিউল আলম লিটন, আব্দুল হাই রাজন, হাবিব আহমদ, তাজ উদ্দিন, ওয়াহিদুর রহমান, মোজাক্কির হোসাইন, পলাশ ধর, মোবারক হোসেন, নুর আহমদ, সাহেদ আহমদ, মোমিনুল ইসলাম স্বপন, আতিকুর রহমান, কামাল আহমদ, জাহাঙ আলম প্রমুখ।-বিজ্ঞপ্তি।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo