শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মশাল মিছিল

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মশাল মিছিল

নিউজ মিরর ডেস্ক
আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবসে খানাদানা বেতনসহ মে দিবস পালনের লক্ষ্যে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মশাল মিছিল অনুষ্ঠিত।

৩০ এপ্রিল সন্ধ্যা ৭টায় ক্বীণ ব্রীজের (উত্তর পাড়ে) জমায়েত হয়ে মশাল মিছিল কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, শহীদ মিনার, চৌহাট্টা, আম্বরখানা পয়েন্ট হয়ে পুনরায় কোর্ট পয়েন্টে এসে জেলা সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, শাহপরান থানা কমিটির সভাপতি মো. খোকন আহমদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মো. মনির হোসেন, সহ-সভাপতি শাহীন আহমদ, জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিন, চন্ডিপুল আঞ্চলিক কমিটির কমিটির সাধারণ সম্পাদব সুনু মিয়া সাগর, বাবনা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মুমিন মিয়া, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সহ-সাধারণ মো. সাইমনসহ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, মালিকদের সকল রকমের অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিক সজাগ, সর্তক, সচেতন থেকে মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মে দিবসের অর্জিত অধিকার মজুরিসহ ছুটি ভোগ করার মধ্য দিয়ে মে দিবসের রক্তে রঞ্জিত ইতিহাসকে বুকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন সংগ্রাম বেগবান করতে হবে।

হোটেল সেক্টরে প্রতি বছর মে দিবস আসলে মালিকরা শ্রমিকদের ছুটি না দেওয়ার জন্য নানা টালবাহানা করে থাকেন। মে দিবসের পূর্বে সরকারের বিভিন্ন সভা/সেমিনারে শ্রমিকদের ছুটি প্রদান করার প্রতিশ্রুতি দিলেও মে দিবসের দিন শ্রমিকদের কাজে যোগদান করাতে নানা অপ-কৌশল গ্রহণ করেন। শ্রমিকরা কাজে যোগদান না করলে তাদের চাকুরিচ্যুত করা হয়। যা দেশের শ্রমআইন পরিপন্থি। গত ১০ এপ্রিল শ্রম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে দি চেম্বার্স অব কমার্স ও মালিক সমিতির ত্রী-পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সকল শ্রমিকদের বেতন দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের প্রেক্ষিতে সকল মালিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে এতে সিলেটের সকল হোটেল-রেস্টুরেন্ট সুইটমিট, মিষ্টি বেকারী, ফাস্টফুড শ্রমিকের পাশাপাশি সর্বস্তরের শ্রমিকের উপস্তিত কামনা করে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo