মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে পুলিশের অভিযান : আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজ গ্রেফতার

সিলেটে পুলিশের অভিযান : আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাহফুজুর রহমান নগরীর শেখঘাট এলাকার শুভেচ্ছা- ৩৬৬ নং বাসার খলিলুর রহমানের ছেলে। বৃহস্পতিবার ভোররাত ৪টায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার ভোরে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোহাম্মদ আলী খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

এফআইআর নং-২১, তারিখ: ১৩ নভেম্বর ২০২৪ খ্রিঃ; জি আর নং-৫০২, তারিখ: ১৩ নভেম্বর ২০২৪ খ্রিঃ; ধারা: ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ দণ্ডবিধি ১৮৬০ ও ৩/৪ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর এজাহারনামীয় ১১ নং আসামি মাহফুজুর রহমান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo