সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর হকার্সদলের বর্ণাঢ্য র‌্যালি

মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর হকার্সদলের বর্ণাঢ্য র‌্যালি

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেট মহানগর হকার্সদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টায় নগরীর ক্বীনব্রিজ এলাকায় সংক্ষিপ্ত সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট ডায়বেটিক হাসপাতালের সামনে গিয়ে সিলেট মহানগর শ্রমিকদলের র‌্যালিতে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী আর্তসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম, ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য। শ্রমিকদের ঘামে দেশ বাঁচে, শ্রমিকদের ঘামে দেশের অর্থনৈতিক টিকে থাকে। কিন্তু দুঃখের বিষয় শ্রমিকদেরকে যথাযথভাবে সম্মান দেওয়া হয় না। তাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, স্বাধীন বাংলাদেশে এখনো শ্রমিকের সামাজিক নিরাপত্তার জায়গাটি তৈরি হয়নি। অনেক শিল্প কারখানায় শ্রমিকদের ৮ ঘণ্টার বেশি কাজ করানো হয়। চরম মজুরি শোষণের কারণে শ্রমিকরা বাধ্য হন ওভার টাইম করতে। বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।

সিলেট মহানগর জাতীয়তাবাদী হর্কাস দলের আহবায়ক মোঃ খোকন ইসলামের সভাপতিত্বে  ও জেলা শ্রমিক দলের সাবেক অর্থ সম্পাদক রুহুল আমিন রুবেল এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর হকার্সদলের সাবেক সভাপতি আব্দুর রহিম, মহানগর হর্কাস দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিক মিয়া, সদস্য সচিব মোঃ শাহজান আহমেদ, যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ হাসিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,  যুগ্ম আহবায়ক মোঃ আবু কাসেম, যুগ্ম আহবায়ক মোঃ মনু মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ পকির আলী, যুগ্ম আহবায়ক মোঃ দিপু আহমদ, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক মোঃ তিতাব আলী, যুগ্ম আহবায়ক মোঃ কাবুল আহমেদ, আহবায়ক কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ তারেক আহমদ, মোঃ আলী, আলো দাস, মোঃ রফিকুল ইসলাম রফিক, মোঃ হীরামন জাকির, মোঃ রহিম পাট্টয়ারী, মোঃ তাজনূর আহমদ, মোঃ শহিদ মিয়া, মোঃ শরিফ আহমদ প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo