শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
ছাত্রদল নেতা রাশেদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছাত্রদল নেতা রাশেদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

https://newsmirror24.news/

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক ও জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রাশেদুর রহমান রাশেদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যেগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট নগরীর শিবগঞ্জ সোনাপাড়ারস্থ একটি খেলার মাঠে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও যুবদল নেতা হাবিবুল বাশার হাবিব এবং সিলেট মহানগর ছাত্রদল নেতা রেজাউল ইসলাম নাহিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মুমিন।

এ সময় উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালিক সেকু, মহানগর বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আলী আহমদ আলম, করুনাময় সিংহ, তারেক আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, ২২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান নওশাদ, যুবদল নেতা বেলাল, মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক নাদিমুর রহমান, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আফজল হোসাইন, নিউইয়র্ক স্টেট ছাত্রদলের সাবেক সভাপতি আশফাক চৌধুরী জামি, যুবদল নেতা জালাল হোসেন, মইনুল ইসলাম, সামাদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo