শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
সিলেটে পুলিশের জালে জয় বাংলার ওসমান আলী

সিলেটে পুলিশের জালে জয় বাংলার ওসমান আলী

নিজস্ব প্রতিবেদক
সিলেটে জুলাই ছাত্র-জনতা আন্দোলনে শিক্ষার্থীদের উপর নৃশংসতা চালানো একাধিক মামলার আসামী যুবলীগ নেতা ও জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মো. ওসমান আলীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত ওসমান আলী সিলেটের দক্ষিণ সুরমা থানার বড়ই কান্দি এলাকার উমর আলীর ছেলে।

শুক্রবার (২মে) রাত ৮ টায় নগরীর কাজলশাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন বন্দরবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মো. ইবাদউল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

তার বিরুদ্ধে জালালাবাদ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মামলা নং-৭ সহ এসএমপির বিভিন্ন থানায় বিস্ফোরক আইনের একাধিক মামলা রয়েছে। শনিবার আদালত মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, জুলাই ছাত্র-জনতা আন্দোলন চলাকালে জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মো. ওসমান আলী নগরীর বন্দরবাজার পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নাসির গ্রুপের হয়ে বিদেশি অস্ত্র দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করে। তার এই হামলার চিত্র সিলেটের বিভিন্ন দৈনিক এবং জাতীয় পত্রিকা ছবিসহ প্রকাশ করে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo