মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে বাংলায় আইএলটিএস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

সিলেটে বাংলায় আইএলটিএস’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

সিলেট নগরের হাউজিং স্টেটের আর্কেডিয়া মার্কেটে বাংলায় আইএলটিএস ও ইমিগ্রেশন সেন্টারের ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন সিইও রাশেদ হোসাইন-সহ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও অতিথিরা।

উচ্চশিক্ষার সহায়ক প্রতিষ্ঠান বাংলায় আইএলটিএস ও ইমিগ্রেশন সেন্টার এখন সিলেটে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। একই ছাদের নিচে বিদেশে উচ্চশিক্ষার সেবা প্রদান করার অঙ্গীকার নিয়ে রবিবার (৪ মে) সিলেট নগরের হাউজিং স্টেটের আর্কেডিয়া মার্কেটে প্রতিষ্ঠানটির গ্রান্ড অপেনিং অনুষ্ঠিত হয়। ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানের সিইও রাশেদ হোসাইন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিআইআইসি’র ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের হোসেন। সেলটার সভাপতি সুলতান আহমদ, সাবেক সভাপতি এডভোকেট মো: খালেদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি শওকত আমরান, সাধারণ সম্পাদক মো: মঈন উদ্দিন, ফ্যাকড্ ক্যাব সিলেট জোনের সভাপতি মো: ফেরদৌস আলম, ফেকাস সিলেটের সভাপতি আতিকুর রেজা চৌধুরী, সহ সভাপতি তারেক আহমদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান, ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি মুহিবুর রহমান প্রমুখ।

এসময় বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা আইএলটিএস-এ ভর্তি সংক্রান্ত তথ্যের পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে তথ্য সংগ্রহ করেন।-বিজ্ঞপ্তি।

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo