মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গোয়াইনঘাটে ১৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২

গোয়াইনঘাটে ১৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২

নিউজ মিরর ডেস্ক
সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে মাদকসামগ্রী ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেখে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতর হলেন-আব্দুল কুদ্দুসের ছেলে কামাল হোসেন (৩৬) এবং মো. আবুল কাসেমের ছেলে মো. ইউসুফ আলী (২৭)। তারা উভয়ই উপজেলার বগাইয়া (মুসলিমপাড়া) গ্রামের বাসিন্দা। রবিবার (৪ মে) দুপুরে সিলেট র‌্যাব-৯ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মে দিবাগত রাত ১১টার দিকে সিলেটের গোয়াইনঘাট থানাধীন বিছানাকান্দি ইউনিয়নের হাদারপাড় এলাকা থেকে ২ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৯০ বোতল ফেনসিডিল ও মাদক সরবরাহের জন্য ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‌্যাব সুত্র আরও জানান, আটককৃত ব্যক্তিদ্বয়, জব্দকৃত মাদকসামগ্রী ও অন্যান্য জিনিসপত্র গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সিলেটে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo