সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে আলোচিত রাজন দল থেকে বহিস্কার

সিলেটে আলোচিত রাজন দল থেকে বহিস্কার

বিশেষ প্রতিবেদক
সিলেটের কোর্ট প্রাঙ্গনে প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডেভিল জাকারিয়ার পক্ষে জাতীয়তাবাদী শ্রমিকদলের সিলেট জেলার যুগ্ম আহবায়ক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আলোচিত মো. আলী আকবর রাজন সাফাই গাওয়া এবং তাদের প্রকাশ্য সহযোগীতা করায় অপরাধে অনির্দিষ্ট কালের জন্য দল থেকে বহিস্কার করা হয়েছে।

এর আগে রাজনকে এই অভিযোগে ( ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ) শোকজ করা হয়। ৩ দিন পার হয়ে আজ ৬দিন আলোচিত রাজন কোনো ধরনের জবাব না দেয়ায় এবং দলের সংগঠন বিরোধী অবস্থান নেয়ায় দল থেকে তাকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব নুরুল ইসলাম। তিনি বলেন, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে বহিস্কারের আদেশ পাঠানো হয়েছে।

ডেভিল জাকারিয়ার জামিন নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে নিউজ মিরর। আলোচিত মো. আলী আকবর রাজনের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে এবং জায়গায় চাঁদাবাজির বিস্তর অভিযোগ এসেছে। পর্যায়ক্রমে তাও প্রকাশ করা হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo