শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট সদর উপজেলার কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট সদর উপজেলার কমিটি গঠন

সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান ছাদিক বলেছেন, জুলাই বিপ্লবের আন্দোলনে পরাজিত শক্তি দেশে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হিসাবে প্রতিষ্টিত করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ফ্যাসিষ্ট শেখ হাসিনা ও তার দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিরোধে ব্যবসায়ী সমাজ ও রাজনৈতিক দল সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তিনি নিদিষ্ট সময়ের মধ্যে দ্রুত সংস্কার কাজ শেষ করে একটি অবাধ গ্রহনযোগ্য নির্বাচনের ব্যবস্থা গ্রহন করে জনগনের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট সদর উপজেলার শাখার কমিটি গঠন উপলক্ষে গত রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট জেলা শাখার সভাপতি সোয়েব আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেকের পরিচালনায় আম্বরখানাস্থ কার্যালয়ে অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট বিভাগীয় সভাপতি সামছুল ইসলাম, বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল, সিলেট মহানগর সভাপতি শামীম আহমদ, মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, সিলেট মহানগর কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপি নেতা মামুন আল রশীদ হেলাল, রাসেল আহমদ, সাবেক জেলা যুবদল নেতা সাদ্দাম হোসেন, আব্দুল হক ব্যবসায়ীদল সদর দক্ষিণ উপজেলা শাখার সভাপতি রিপন মিয়া, সাধারন সম্পাদক শামীম আহমদ, যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, সদর থানা ব্যবসায়ীদল নেতা ইমরান গাজী প্রমুখ।

সভায় মোঃ আজাদ মিয়াকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট সদর উপজেলার আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ বদরুল হোসেন, সহ-সভাপতি ইমরান গাজী, সাংগঠনিক সম্পাদক আনছার আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, সহ-সাধারন সম্পাদক নেছার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন ও প্রচার সম্পাদক মোঃ মোজাইদ। পরে নবগঠিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানান নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo