মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের জরুরী সভায় কঠোর হুঁশিয়ারি

পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের জরুরী সভায় কঠোর হুঁশিয়ারি

সাম্প্রতিক সময়ে সিলেটের বিভিন্ন পেট্রোল পাম্পে সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের হয়রানীর তীব্র নিন্দা জানিয়েছেন পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। রোববার রাতে নগরীর চন্ডিপুলস্থ কুশিয়ারা কনভেনশন হলে অনুষ্ঠিত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কলকারখানা অধিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের কতিপয় অসৎ ও দয়িত্বহীন কর্মকর্তার বেআইনি, উদ্দেশ্যমূলক ও অহেতুক হস্তক্ষেপমূলক কর্মকা-ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, এই ধরনের কর্মকা- শুধু অনৈতিকই নয়, বরং তা জ্বালানি খাতকে অস্থিতিশীল করে তোলার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে।

তারা বলেন, দেশের জ্বালানি খাত একটি জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ-সম্পৃক্ত স্পর্শকাতর খাত। অথচ কিছু দুর্নীতিপরায়ণ ও ক্ষমতা অপব্যবহারকারী কর্মকর্তা নিজেদের মনগড়া অভিযোগ এবং মিথ্যা পরিবেশ প্রতিবেদন দেখিয়ে বৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছেন। এতে করে ব্যবসায়ী মহল যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, যদি এই অবৈধ, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকা- অবিলম্বে বন্ধ না করা হয় এবং প্রশাসনিক স্বচ্ছতা ও সহযোগিতার পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা না করা হয়, তাহলে অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সকল পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধসহ আরও কঠোর ও ব্যাপক কর্মসূচি নিতে বাধ্য হবে। এ পরিস্থিতির পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের উপর বর্তাবে।

সভায় সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন- সুলতান মোহাম্মদ ইদ্রিস, সিরাজ হুসেন আহমদ আলমগীর, খান মোহাম্মদ ফরিদ উদ্দিন, আখতার ফারুক লিটন, নুরুল ওয়াছে আলতাফি, এনামুল হক রুবেল, ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান, মোঃ রিয়াদ উদ্দিন, মোঃ আব্দুল মুমিন, মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, মোঃ লোকমান আহমদ মাছুম, রফিকুল ইসলাম, জুবের আহমদ চৌধুরী খোকন ও আহমেদ রফিক মজুমদার প্রমূখ। বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo