মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে নিজের মেয়েকে নির্যাতন, পাষন্ড পিতার শাস্তির দাবি

সিলেটে নিজের মেয়েকে নির্যাতন, পাষন্ড পিতার শাস্তির দাবি

নিউজ মিরর ডেস্ক
সিলেটে নিজের ৪ বছরের শিশুমেয়েকে শারীরিকভাবে নির্যাতনসহ যৌন নিপীড়নের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেছেন প্রাক্তণ স্ত্রী। এই অভিযোগে ওই বাবাকে ৩০ এপ্রিল আটক করে পুলিশ।

অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে সোমবার (৫ মে) সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে, সোমবার নির্যাতিত শিশুর জবানবন্দী নিয়েছেন আদালত।

অভিযোগসূত্রে জানা যায়, সিলেটের ওসমানীনগর উপজেলার গ্রামতলার শমসর আলীর ছেলে গোলাম কিবরিয়ার (৩৯) সঙ্গে ২০১৯ সালে বিশ্বনাথের ফাতিমা আক্তার সাথীর (৩৪) বিয়ে হয়। বিয়ের পর তাদের এক কন্যাসন্তানের জন্ম হয়। একপর্যায়ে স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য সৃষ্টি হলে আলাদা থাকতে শুরু করেন দুজন। সাথীর পক্ষ থেকে আদালতে মামলা হলে আদালতের সিদ্ধান্তের শিশুসন্তানকে বাবা গোলাম কিবরিয়া তার কাছে রেখে দেন।

কিন্তু তিনি তার নিজের শিশুকন্যাকে নানা সময় নানাভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ উঠে।

এরই মাঝে গত বছরের ১৮ জুলাই কিবরিয়া তালাকের প্রথম নোটিশ সাথীর কাছে পাঠান। এই অবস্থায় ২৮ এপ্রিল কিবরিয়া শিশুকন্যাকে সাথীর বাসায় নিয়ে যান এবং সে কিছুটা অসুস্থ বলে সেখানে রেখে চলে আসেন। এতে সাথীর সন্দেহ সৃষ্টি হলে শিশুটিকে পরদিন ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করান এবং পরে পাওয়া রিপোর্ট অনুযায়ী জানতে পারেন- শিশুকন্যার যৌনাঙ্গে নির্যাতনের আলামত রয়েছে।

এরপর থানায় অভিযোগ দায়ের করেন সাথী এবং ৩০ এপ্রিল অভিযুক্ত বাবাকে আটক করে পুলিশ।

এদিকে, অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে সিলেট জেলা পরিষদ কার্যালয়ের সামনে সোমবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রামতলার বাসিন্দা এবং সাথীর পরিবারের সদস্য ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবি হিসেবে রয়েছেন সিলেটের বিজ্ঞ আইনবীজী সামসুজ্জামান জামান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo