মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পন্য উদ্ধার

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পন্য উদ্ধার

নিউজ মিরর ডেস্ক
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে চিকনাগোল এলাকা হতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পন্য সামগ্রি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নি।

সেনাসূত্রে জানানো হয়, সোমবার (৫ই মে) রাত সাড়ে ১১টার দিকে এএসইউ সেনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দল চিকনাগোল এলাকায় অভিযান চালায়।

এ সময় ঠাকুরের মাটি এলাকার পঁচা মিয়া ও মড়া মিয়া নামে দুই ভাইয়ের মালিকানাধীন বাড়ী হতে ৫৫টি বড় সাইজের বস্তা উদ্ধার করা হয়।

পরে উদ্ধার হওয়া বস্তা হতে ৫০০ এর অধিক কার্টন উদ্ধার করে সেনাবাহিনী। এসবের মধ্যে রয়েছে লেহেঙ্গা, থ্রি পিস, ছোটদের জামা,ওড়না, জামা, পেন্টি, এনজেল, স্কিন শাহীন, পিসভিট ক্রিম, নিভিয়া সফট ক্রিম, গোমেলা ক্রিম, ক্লবজি ক্রিম, চশমা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ লাখ ৪৬ হাজার ৩৮৮ টাকা বলে জানানো হয়।

সেনাসূত্রে আরো জানানো হয়, উদ্ধারকৃত চোরাইপন্য সমুহ মঙ্গলবার দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo