মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ওসমানীনগরে ৬২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ আটক ২

ওসমানীনগরে ৬২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ আটক ২

নিউজ মিরর ডেস্ক
সিলেট ওসমানীনগরে ৬২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য চোরাচালানকালে ২ জনকে আটক করেছে থানা-পুলিশ। রোববার (৫ মে) দিবাগত রাতে ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম ও আশিষ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার শেরপুর টোল প্লাজার সামন থেকে ভারতীয় অবৈধ শাড়ী, লেহেঙ্গা, কসমেটিকসসহ একটি ট্রাক আটক করে।

এসময় ৬১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করা হয়। চোরাকারবারীদের সাথে থাকা একটি প্রাইভেট কারে কয়েকজন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লাহ উপজেলার পাগলা গ্রামের আব্দুল কাদির হাওলাদারের ছেলে ট্রাকচালক মোঃ রুকন মিয়া (৪২) ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার মনিরকান্দি গ্রামের মঈন উদ্দিনের ছেলে ট্রাক হেলপার মনজু মিয়া (২৮)। এ ঘটনায় সোমবার ওসমানীনগর থানার এসআই আশিষ তালুকদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে চোরাচালানের সময় ২ জনকে আটক করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo