সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন খালেদা জিয়া

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন খালেদা জিয়া

নিউজ মিরর ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থভাবে দেশে ফিরতে পারায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (৬ মে) রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ করে দেশে ফিরেছেন খালেদা জিয়া। এতে শারীরিকভাবে ক্লান্তি থাকলেও মানসিকভাবে সুস্থ রয়েছেন তিনি। খালেদা জিয়া এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান বলেও উল্লেখ করেন তিনি।

ডা. জাহিদ বলেন, চার মাস আগে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এই সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন সংস্থার কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রাণালয়সহ আইনশৃঙ্খলা-বাহিনীর সদস্য ও দেশের মানুষ নানাভাবে ভূমিকা পালন করেছেন। তাই সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া।

ডা. জাহিদ আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo