বুধবার, ১৫ Jul ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
যুবদল নেতা জলিলের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

যুবদল নেতা জলিলের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক জলিল আহমদের পিতা-খলিলুর রহমান মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল।

১৪ (জানুয়ারী) মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, যুবদল নেতা জলিল আহমেদের পিতা একজন দ্বীনদার ও পরহেযগার ব্যক্তি ছিলেন। পরোপকারি ব্যক্তিত্ব হিসেবে তিনি আত্মীয় স্বজন ও প্রতিবেশীর কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র।

শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত, পরকালে জান্নাত কামনা করেন এবং তাঁর রেখে যাওয়া শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo