শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
সোবহানীঘাট থেকে পিকআপ গাড়ি চুরি, থানায় মামলা

সোবহানীঘাট থেকে পিকআপ গাড়ি চুরি, থানায় মামলা

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর সোবহানীঘাট কাচাঁ বাজার ওয়েসিস হাসপাতালের সামন থেকে একটি পিকাপ গাড়ি চুরি হয়েছে। গাড়ির মালিক আমিনুল ইসলাম সুমন বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ৯, তারিখ ০৬/০৫/২০২৫ইং।

আমিনুল ইসলাম সুমন দক্ষিণ সুরমার কদমতলীতে বসবাসকারী মো. কামাল হোসেনের পুত্র। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, পিকাপ গাড়ি যার মডেল নং- ঞঅঞঅ উও ঊঢ ২০৭. রেজি ঢাকা মেট্রো-ন-১৫-৪৭৯৬, চেসিস নং- গঅঞ৩৭৪৪৪১ঐঝজ১৪৪৭৩, ইঞ্জিন নং- ৪৯৭ঝচ২৭কঝণ৬৩৫৪৭৫, গত ০১/০৫/২০২৫ ইং তারিখে গাড়ির চালক তৈয়বুর রহমান (২৮) সিলেট কালিঘাট হতে আখালিয়াতে মালামাল ভর্তি গাড়ি নিয়ে গেলে পরবর্তীতে সেখান থেকে আসার পর সিলেট কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট কাচাঁ বাজার ওয়েসিস হাসপাতালের সামনে নির্দিষ্ট জায়গায় প্রতিদিনের মতো গাড়ি রেখে যায়।

পরে শুক্রবার ০৩/০৫/২০২৫ ইং তারিখে দিবাগত রাত অনুমান ০১.৪৫ মিনিটের সময় অজ্ঞাতনামা কে বা কারা গাড়িটি চুরি করে নিয়ে যায়।

পরবর্তীতে আমিনুল ইসলাম সুমনের মুঠোফোনে ফোন করে বলে গাড়িটি ফেরত পেতে চাইলে পঞ্চাশ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য বলে।

থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা সোবহানী পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই আবু বক্কর জানান, গাড়ি চুরির মামলা থানায় রেকর্ড হয়েছে। চুরির সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে, এ ছাড়া মোবাইল নাম্বার ট্রাকিংয়ের মাধ্যমে গাড়ির চুর ও গাড়ি উদ্ধারের জন্য পুলিশ সব ধরণের আইনি ব্যবস্থা অব্যাহত রেখেছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo