শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
তারেক রহমানের বার্তা নিয়ে নগরবাসীর কাছে কয়েস লোদী

তারেক রহমানের বার্তা নিয়ে নগরবাসীর কাছে কয়েস লোদী

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা নিয়ে সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডে যাচ্ছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল কয়েস লোদী। প্রত্যেক দিন ওয়ার্ড বিএনপির আমন্ত্রণে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষে কাছে পৌছে দিচ্ছেন তারেক রহমানের ৩১ দফার বার্তা।

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) ২৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মেন্দিবাগ এলাকায় ৩১ দফার প্রচারপত্র বিলিন কালে কয়েস লোদী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা সিলেট নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের বাসিন্দাদের ঘরে ঘরে পৌছে দিতে হবে। আর সেই বার্তা কি তা ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রশংসনীয় হয়েছে। তারেক রহমান প্রদত্ত ৩১ দফায় দেশের সকল শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা বলেছেন। বলেছেন রাষ্ট্র কি ভাবে আগামী দিনগুলোতে পরিচালিত হবে। তাই সবাই ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের বার্তা বিএনপির ৩১ দফা নগরবাসীর কাছে পৌছে দিতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন, ২৩ ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল আহমদ, সহ-সভাপতি ফুল মিয়া, আমির হোসেন, সাধারণ সম্পাদক জমজম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা, জাহেদ আহমদ, নামর উল্লাহ, দবির আহমদ, সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ, সিলেট মহানগর যুবদলের প্রচার সম্পাদক মো. মিজান আহমেদ প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo