শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
ছাত্রদের নতুন আরও এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

ছাত্রদের নতুন আরও এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নিউজ মিরর ডেস্ক
নতুন আরও এক রাজনৈতিক দল নিয়ে আসছেন জুলাই আন্দোলনে নেতৃত্বে থাকা একটি অংশ। আগামী শুক্রবার (৯ মে) আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে দলটি। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

জানা গেছে, যারা নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেননি তারাই মূলত এই রাজনৈতিক দলটি নিয়ে আসছেন। দল গঠনের উদ্যোক্তা জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। তারা দুজনই জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ৯ মে দলের আত্মপ্রকাশের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আলী আহসান জুনায়েদ।

দলের আত্মপ্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। যেখানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতেই এ কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়া জুলাই আন্দোলনের বিভিন্ন অংশীজনসহ আপ বাংলাদেশের ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের সংগঠকরা উপস্থিত থাকবেন।’

তবে নতুন এই রাজনৈতিক দলটির নেতৃত্বে কে কারা থাকবেন, সে বিষয়ে নিশ্চিত করেননি তিনি। দলের শীর্ষ পদে কতজনকে রাখা হবে, সে বিষয়েও স্পষ্ট করেননি কেউ।

জানা গেছে, এই নতুন দলের জন্য গত মার্চ মাস থেকে কাজ করছেন জুনায়েদ ও রাফে। ওই সময় নিজেদের ফেসবুকে পোস্ট দিয়ে একটি নতুন প্ল্যাটফরম তৈরির ঘোষণা দেন। এরপর বিভিন্ন সময় বেশ কয়েকটি এলাকায় ঘুরে মতামত সংগ্রহ করেন। পরামর্শ নেন অনলাইনেও।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo