মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে পুলিশের পৃথক অভিযান : ১৬৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুই

সিলেটে পুলিশের পৃথক অভিযান : ১৬৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুই

নিউজ মিরর ডেস্ক
সিলেটের শাহপরাণ থানা এলাকায় পুলিশের পৃথক অভিযানে ১৬৫ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মো) শাহপরাণ (রহঃ) থানাধীন কুশিঘাট ও সাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে শাহপরাণ (রহঃ) থানাধীন কুশিঘাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শাহীন মিয়া নামে একজন।

অপরদিকে, সাদিপুরে একটি ঘরে অভিযান পরিচালনা করে ১১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় দিলারা খাতুন (৪০) ও আফজল মিয়া (২৮) নামে দুইজকে আটক করা হয়। জব্দ করা ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo