সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
নিউজ মিররে সংবাদ প্রকাশ : জুয়ারী মেলা মিজানসহ গ্রেফতার ৩

নিউজ মিররে সংবাদ প্রকাশ : জুয়ারী মেলা মিজানসহ গ্রেফতার ৩

https://newsmirror24.news/
গোল বৃত্তে সেই মেলা মিজান।

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের কালিঘাটের (মসলাপট্টি কারখানা ঘাট) এলাকায় প্রকাশ্যে চলছিলো মেলা মিজানের জুয়ার আসর। তবে অদৃশ্য কারণে এই জুয়ার আসর বন্ধে প্রশাসনের কোন প্রদক্ষেপ ছিলোনা। এমন অভিযোগ উঠেছিলো জনমনে। এখানে দিনে চলত তীর শিলং রাতে চলত নাইট শিলং, লটারি ও তিন পাত্তিসহ নানান রকমের জুয়া। তবে “কোতোয়ালি থানার নাকের ডগায় মেলা মিজানের জুয়ার বোর্ড” শিরোনামে গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করে নিউজ মিরর। টনক নড়ে প্রসাশনের। অ্যাকশনে নামে প্রসাশন।

মঙ্গলবার বিকেলে এসএমপি ডিবির একটি টিম মেলা মিজানের জুয়ার আসরে অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলার সামগ্রী ও মেলা মিজানসহ ৩ জুয়ারীকে গ্রেফতার করে। স্থানীয়রা এ অভিযানকে স্বাগত এবং প্রসাশনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

মঙ্গলবার এসএমপি’র মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম কোতোয়ালী মডেল থানাধীন কালীঘাটস্থ কারখানাঘাট নদীর পাড় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান (৪৫), ( মেলা মিজান) পিতা-মৃত মোস্তফা, সাং-সাতাউক, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ বর্তমানে- দৌলতপুর, রাখালগঞ্জ বাজার, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট। বাবুল মিয়া (৩৮), পিতা- আজহর আলী, সাং- কামদোলং, থানা- দক্ষিন সুনামগঞ্জ, জেলা- সুনামগঞ্জ। আব্দুল কাদির(৬১), পিতা- মৃত আব্দুন নুর, সাং- ঘোষগাঁও, দক্ষিন পাড়া, থানা-গোলাপগঞ্জ , জেলা-সিলেট। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়।

আসামীদের বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-১৮/১৫. ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ রুজু করা হয়। আসামীদেরকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন পড়ুন
কোতোয়ালি থানার নাকের ডগায় মেলা মিজানের জুয়ার বোর্ড

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo