মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ দখল চেষ্টায় বিএসএফ-বিজিবি উত্তেজনা

গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ দখল চেষ্টায় বিএসএফ-বিজিবি উত্তেজনা

নিউজ মিরর ডেস্ক
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে শুরু হওয়া এই উত্তেজনায় অংশ নেয় স্থানীয় জনগণও।

স্থানীয় সূত্রে জানা গেছে, নলজুড়ী এলাকায় স্বাধীনতার পর থেকে স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের জন্য ব্যবহৃত একটি খেলার মাঠ দখলে নিতে চায় বিএসএফ। ভারতীয় বাহিনী দাবি করছে, ১৫ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মাঠ ভারতকে দিয়ে গেছেন—যা মানতে নারাজ বিজিবি ও স্থানীয় বাসিন্দারা।

ঘটনার সূত্রপাত ঘটে যখন গতকাল ও আজ সকালে বিএসএফ সদস্যরা মাঠে লাল পতাকা টাঙানোর চেষ্টা করে। এতে ক্ষুব্ধ হয়ে মাঠে উপস্থিত হন স্থানীয় জনগণ ও খেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিজিবি সদস্যরা স্থানীয়দের সীমান্ত এলাকা থেকে সরে যেতে অনুরোধ করলেও তারা মাঠ রক্ষায় অনড় অবস্থান নেয়। অপরদিকে, ভারত সীমান্তে বিএসএফের পাশে অবস্থান নিয়েছে খাসিয়া জনগোষ্ঠীর সদস্যরাও। ফলে যে কোনো সময় সীমান্তে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক দৈনিক জালালাবাদকে বলেন, সীমান্ত এলাকায় সার্ভে নিয়ে বিএসএফ ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বিজিবি গিয়ে উত্তেজনা থামিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo