বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেটে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী

সিলেটে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী

নিউজ মিরর ডেস্ক
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে রেখে স্বামী পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত নারীর নাম সাজেদা বেগম (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের বশির মিয়ার স্ত্রী।

নিহতের স্বজনদের অভিযোগ- স্বামী ও শাশুড়ি নির্যাতন করে ওই নারীকে মেরে ফেলেছেন।

সাজেদার ভাই আঙ্গুর মিয়া বলেন- ‘বশিরের সঙ্গে আমার বোনের ১৫ বছর আগে বিয়ে হয়। বিবাহিত জীবনে আমার বোনকে অনেকবার স্বামী ও শাশুড়ি মিলে নির্যাতন করেছেন। সর্বশেষ গতকাল (বুধবার) দিনভর নির্যাতন করেন তারা। পরে আমার বোনের অবস্থা আশঙ্কাজনক হয়ে গেলে রাত ৮ টার দিকে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার বোন মারা গেলে আমার বোনের লাশ ফেলে রেখে স্বামী পালিয়ে গেছেন। ময়না তদন্ত শেষে আমরা লাশ নিয়ে বাড়ি যাচ্ছি। দাফনের পর থানায় মামলা দায়ের করবো।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo